কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে টিটু (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট, বুধবার রাতে শহরের থানাপাড়া এলাকার নিজ বাসায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। সে একই এলাকার মৃত সেলিমের ছেলে।

কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু
কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

প্রতিবেশীরা জানান, টিটুর সন্তান সম্ভবা স্ত্রী মায়ের বাড়িতে যাওয়ার সময় ঘরের ফ্যানের সুইচ অন রেখে যায়। বুধবার রাতে টিটু বাড়িতে ফিরে ঘরে ফ্যান ঘুরতে দেখে তা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়।

১৭ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে টিটুর সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মাজেদুল হক ধীমান জানান, বিদ্যুতায়িত হয়ে টিটু মারা গেছে শুনে ঘটনাস্থলে এসেছি। পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর