বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও এর অঙ্গসংগঠনের যৌথ কর্মী সভা কুষ্টিয়া জেলা পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশ ও জাতির স্বার্থে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জেলার তিনটি উপজেলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বাংলাদেশ জাতীয় যুবসংহতির উপজেলা পর্যায়ের নতুন কমিটি গঠন করা হয়েছে।
কুষ্টিয়া জেলা বিজেপির আহ্বায়ক ইমরান উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের চেয়ারম্যান ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সারা দেশে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য মানুষের নেতৃত্বে দলকে শক্তিশালী করার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়া জেলাতেও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা পার্টি কার্যালয়ে এ যৌথ কর্মী সভার আয়োজন করা হয়। সভায় কুষ্টিয়া সদর, মিরপুর ও কুমারখালী উপজেলায় দল ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে কুষ্টিয়া সদর উপজেলা বিজেপির আহ্বায়ক হিসেবে মজির উদ্দিন খাঁ এবং সদস্য সচিব হিসেবে আশরাফুল হক (বাদশা), মিরপুর উপজেলা বিজেপির আহ্বায়ক হিসেবে আনোয়ার হোসেন ও সদস্য সচিব হিসেবে শহিদুল ইসলাম এবং কুমারখালী উপজেলা যুবসংহতির আহ্বায়ক হিসেবে সাইফুল ইসলাম (শাহীন) ও সদস্য সচিব হিসেবে সাজ্জাত হোসেন (জিতু) দায়িত্ব পেয়েছেন।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিজেপির আহ্বায়ক মজির উদ্দিন খাঁ, সদস্য সচিব আশরাফুল হক (বাদশা), মিরপুর উপজেলা বিজেপির আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব শহিদুল ইসলাম, মিরপুর উপজেলা যুবসংহতির সদস্য সচিব তামিম আহমেদ (নিয়ন), কুমারখালী উপজেলা যুবসংহতির আহ্বায়ক সাইফুল ইসলাম (শাহীন), জেলা বিজেপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম (জীবন), জাতীয় ছাত্র সমাজ কুষ্টিয়া জেলার যুগ্ম আহ্বায়ক সানজান ইসলাম প্রেম এবং জেলা বিজেপির যুগ্ম আহ্বায়ক ইমরুল কায়েস (ইমন)।
কেএম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কুষ্টিয়া সদর, কুমারখালী ও মিরপুর উপজেলার বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ জাতীয় যুবসংহতি ও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।









