কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে দৌলতপুরে জাসদের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল

বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস, হরতাল, অবরোধ ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুরে জাসদের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে দৌলতপুরে জাসদের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে দৌলতপুরে জাসদের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল
বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে দৌলতপুরে জাসদের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল

দৌলতপুর জাসদের সভাপতি সহির উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবজোটের সভাপতি ও জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবীর স্বপন, দৌলতপুর জাসদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নান্নু মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, আব্দুল আজিজ ও দৌলতপুর যুবজোটের সভাপতি চাঁদ মহম্মদ।

সমাবেশ শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় যুবজোটের সভাপতি ও জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবীর স্বপনের নেতৃত্বে একটি মশাল মিছিল তারাগুনিয়া বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড় গিয়ে শেষ হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর