কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আদালতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা কার্যক্রমের উদ্বোধন

কুষ্টিয়া জেলা জজ আদালতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় আদালত ভবনের প্রবেশদ্বারে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ রুহুল আমীন।

কুষ্টিয়ায় আদালতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা কার্যক্রমের উদ্বোধন

কুষ্টিয়ায় আদালতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা কার্যক্রমের উদ্বোধন
কুষ্টিয়ায় আদালতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা কার্যক্রমের উদ্বোধন

উদ্বোধনকালে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অভিযাত্রার অংশ হিসেবে কুষ্টিয়া আদালত ভবনে ম্যানুয়াল পদ্ধতির হাজিরার ইতি টেনে প্রযুক্তি নির্ভর বায়োমেট্রিক পদ্ধতি চালুর মাধ্যমে রাষ্ট্রের এই সেবা খাতে আরও গতির সঞ্চার হলো। যার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচারের পথ প্রশস্ত হলো।

এসময় সেখানে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কেরামত আলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মুহম্মদ আলী আহসান, আবীর পারভেজসহ অন্যান্য বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় আদালতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা কার্যক্রমের উদ্বোধন

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর