কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দেশীয় বাংলা মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি বাংলা মদ সহ রোকন শেখ (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়ায় দেশীয় বাংলা মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় দেশীয় বাংলা মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুষ্টিয়ায় দেশীয় বাংলা মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার (১০ মে) সকাল ১০ টার সময় কুষ্টিয়া শহরের এনএস রোড সংলগ্ন সিভিল সার্জনের অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী রোকন কুষ্টিয়া শহরতলীর বাড়াদী ঈদগাঁপাড়া এলাকার আমিরুলের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেনের দিক নির্দেশনায় এসআই মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ শাহিন আলম, এএসআই মোঃ আসাদুল ইসলাম,কন্সট্রেবল মোঃ সেলিম রেজা, কন্সট্রেবল মোঃ শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় ২০ লিটার বাংলা মদ সহ তাকে গ্রেফতার করে।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় দেশীয় বাংলা মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া মডেল থানার (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন বিষয় নিশ্চিত করে বলেন, একজনকে দেশীয় মদ সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে৷

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর