কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

প্রেমের বিচ্ছেদে দুধ দিয়ে গোসল, খোকসায় শিক্ষার্থীর ব্যতিক্রমী কাণ্ড

সবুজ আলী, খোকসা ॥ দুই বছরের প্রেমের সম্পর্কের বিচ্ছেদে হতাশ হয়ে দুধ দিয়ে গোসল করেছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখার শিক্ষার্থী রিয়াদ। তাঁর এই ব্যতিক্রমী কাণ্ড দেখতে সেখানে ভিড় করেন সহপাঠী ও অন্য পরীক্ষার্থীরা। পরে ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।

 

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ভোকেশনাল পরীক্ষা শেষে দুধ দিয়ে গোসল করেন রিয়াদ।

 

এ সময় রিয়াদ বলেন, “দুই বছরের প্রেমে ব্রেকআপ হয়েছে। আমি আর কোনো দিন প্রেম করব না—তাই আজ দুধ দিয়ে গোসল করছি।”

 

জানা গেছে, রিয়াদ ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখার নবম শ্রেণির শিক্ষার্থী। প্রেমের সম্পর্কের বিচ্ছেদকে কেন্দ্র করে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

 

দুধ দিয়ে গোসলের দৃশ্য দেখতে তাঁর বন্ধুদের পাশাপাশি সেখানে উপস্থিত হন ভোকেশনাল ও অন্যান্য এসএসসি পরীক্ষার্থীরা। পরে ঘটনাটির ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর