কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পদ্মার পানি বাড়লেই ফিলিপনগরে চুরি-ডাকাতির আতঙ্ক

এক রাতে ৭ লাখ টাকার ৩ মহিষ চুরি

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেলেই চুরি,ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে স্থানীয়দের। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন গভীর রাতে ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাটের পূর্ব পাশের মহিদুলের ৩টি মহিষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মহিদুল মালিথা জানান, চুরি হওয়া মহিষগুলোর মধ্যে রয়েছে ২টি ষাঁড় মহিষ ও ১টি গাভী মহিষ।এগুলোর আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

মহিদুল মালিথা ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকার বাসিন্দা এবং তিনি রেজাউল মালিথার ছেলে। মহিদুল মালিথা বলেন, “শুক্রবার রাতে প্রতিদিনের মতো বাড়ির সামনে বাথানে থাকা শত শত গবাদিপশুর সঙ্গে আমার মহিষগুলোও খাবার খাওয়ানোর পর রেখে ঘুমিয়ে পড়ি বাড়িতে। সকালে গিয়ে দেখি তিনটি মহিষই নেই। ধারণা করছি, রাতের আঁধারে চোরের দল মহিষগুলো চুরি করে নিয়ে গেছে।” ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান,পদ্মা নদীর পানি বৃদ্ধি শুরু হলেই সীমান্তবর্তী ও চরাঞ্চলগুলোতে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যায়।ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত এবং চুরি হওয়া মহিষ উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দৌলতপুর থানাতে ভুক্তভোগী মহিদুল মহিষ চুরির বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। তবে উল্লেখিত বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, মহিষ চুরির বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ এখনো পাইনি, পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর