কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এই সরকারের একটা বড় লক্ষ্য : এহেতেশাম রেজা

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এহেতেশাম রেজা সভাপতিত্বে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল এগারো টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এহেতেশাম রেজা সভাপতিত্বে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম টুকু, নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান,জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডল,জেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল বারী,জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রাক্কলনিক মোঃ আসিফ হোসেন,জাতীয় ভক্ত অধিদপ্তর ও সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল উপস্থিত বক্তারা বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ? প্রতিজ্ঞাবদ্ধ।সুস্বাস্থ্য রক্ষায় আমাদের খাদ্যাভ্যাসে শাকসবজি, ফলমূল, মাছ, মাংস ও দুধের পরিমাণ বাড়ানোর পাশাপাশি এ সকল খাবারের নিরাপদতাও নিশ্চিত করতে হবে। বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে খাদ্যের বহুমুখীতা এবং এর নিরাপদতার বিকল্প নেই। বিশেষ করে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যের নিরাপদতার ঝুঁকি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাই খাদ্য নিরাপদতার দিকে আমাদের সবাইকে অধিক গুরুত্ব দিতে হবে। জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এই সরকারের একটা বড় লক্ষ্য।নিরাপদ খাদ্য নিশ্চিত করনে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এবং অন্যদের মধ্যে এই নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে এবং এই প্রচার প্রচারণা অব্যাহত রাখতে হবে।এই দেশে দুটি ধরণের ব্যবসার  রয়েছে একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক অন্যটি অপ্রাতিষ্ঠানিক।অপ্রতিষ্ঠানিক ব্যবসা যেমন ভ্রাম্যমান খাবারের দোকানে বেশি বেচাকেনা হয় তাই নিরাপত্তা ঝুঁকিও থাকে বেশি।তাই সকল অপ্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে প্রাতিষ্ঠানিক নিয়মে আনতে হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর