কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নিজের অপহরণ নাটক সাজাতে গিয়ে যুবক শ্রী ঘরে

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানের বুদ্ধিমত্তায় ধরা পড়ল প্রতারক। অপহরণের নাটক সাজাতে গিয়ে শ্রী ঘরে গেল মাহিরুল নামে সেই যুবক।

নিজের অপহরণ নাটক সাজাতে গিয়ে যুবক শ্রী ঘরে

নিজের অপহরণ নাটক সাজাতে গিয়ে যুবক শ্রী ঘরে
নিজের অপহরণ নাটক সাজাতে গিয়ে যুবক শ্রী ঘরে

৯৯৯ এ কল করাটাই তার কাল হলো। বুধবার (২২ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে স্বেচ্ছায় আত্নগোপন করে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজার এলাকা থেকে অপহরণ হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা চায় অপহরণকারী এই বলে নিকটাত্মীয় কিরন কে মোবাইলে জানায়।

কিরণ ৯৯৯ এ কল দেয়। মাহিরুলের শ্বশুর দৌলতপুর থানায় যোগাযোগ করেন। অভিযোগের ধরন শুনে সন্দেহ হয় কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানের। প্রযুক্তির সহায়তায় মাহিরুলের অবস্থান নিশ্চিত হয়ে দৌলতপুর উপ-পরিদর্শক আবু জাফর বৃহস্পতিবার বিকাল ৩ টায় আল্লারদর্গা এলাকা থেকে উদ্ধার করেন তাকে ।

অনলাইনে জুয়া খেলে টাকা হেরে এই নাটক সাজিয়েছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মারিরুলের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে ভেড়ামারা উপজেলার পরানখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর