কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক ১ 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১জন আসামীসহ ভারতীয় চোরাচালানী মালামাল আটক ও মালিকবিহীন অবস্থায় ৬২ বোতল ফেন্সিডিল, ৩ কেজি গাঁজা এবং ২১৮ বোতল স্কাপ সিরাপ উদ্ধার। গতকাল বৃহস্পতিবার (২২জানুয়ারি) দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ জানুয়ারি আনুমানিক ১০৩০ ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, তেতুলবাড়ী মাঠ নামক স্থানে বিওপির একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে,ভারতীয় ১টি শাড়ি, ২টি চাদর ও ২টি মহিলাদের কাটিগানসহ এক চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মেহেরপুর জেলার গাংনী থানার, পলাশীপাড়া গ্রামের মোঃ ছাদেকের ছেলে মোঃ টুটুল (৩০)।

অন্যদিকে ওই দিন, আনুমানিক ১.৪৫ ঘটিকায় জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চর মেঘনা মাঠ নামক স্থানে একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬২ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আতারপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১৮ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১,৩১,৬০০/- (এক লক্ষ একত্রিশ হাজার ছয়শত) টাকা। আসামীসহ আটককৃত চোরাচালানী মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গাংনী থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে এবং মাদক পাচারসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর