কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর ফিলিপনগরের নিহত লালচাঁদের ছেলে রুবেল গ্রেপ্তার 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ক্রসফায়ারে নিহত চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধান লালচাঁদের বড় ছেলে রুবেল (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চরাঞ্চলে গোলাগুলি, সন্ত্রাসী হামলা, ছিনতাই, চাঁদাবাজি, চরদখল, মাদক ও অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধে রুবেলের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রোববার দুপুরে চাঁদার দাবিতে চিলমারী চরাঞ্চলের লোকজনের ওপর রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়।

এ ঘটনায় ভুক্তভোগীরা দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই ফিলিপনগর এলাকায় অস্থায়ী ক্যাম্প থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, চরে গোলাগুলি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, র‌্যাবের অভিযানে ক্রসফায়ারে নিহত চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধান লালচাঁদের ছেলে রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর