দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া ৭৫/১ দৌলতপুর আসনের, বর্তমান সংসদ সদস্য রেজা আহম্মেদ (বাচ্চু মোল্লা) এবং দৌলতপুর থানা বিএনপির সাধারন সম্পাদক বেলাল হোসেন এর সাথে, খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের একাংশের, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্যের সাথে সাধারন সম্পাদক বেলাল হোসেন ছাড়াও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী। উপস্থিত সকলের উদ্দেশ্যে সংসদ সদস্য বিভিন্ন দিক নির্দেশনামুলক আলোচনা করেন। সভায় দলীয় ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়, তিনি মনযোগ সহকারে স্থানীয় নেতৃবৃন্দের কথা শোনেন এবং উত্তর দেন বিশেষ করে দল মত নির্বিশেষে দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে সংসদ সদস্য বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পাবে একজনই, এর বাইরে দলের তকমা নিয়ে কেউ নির্বাচন করতে চাইলে তা দলীয় বা নিতিগত ভাবে মানা হবে না।
