কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে সেচকাজে ব্যবহৃত কৃষকের ছয়টি স্যালোমেশিন চুরি

নাজমুল ইসলাম, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সেচকাজে ব্যবহৃত ৬জন কৃষকের ৬টি স্যালোমেশিন চুরি হয়েছে। ফলে মাঠের ফসল উৎপাদন বা চাষ নিয়ে কৃষকরা পড়েছেন দুঃশ্চিন্তায়। গত বুধবার  (১১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের গোবরগাড়া মাঠে স্যালোমেশিন চুরির এ ঘটনা ঘটেছে। চুরি যাওয়া স্যালোমেশিনের মালিকরা জানান, বুধবার রাতে সংগবদ্ধ চোরেরা গোবরগাড়া মাঠে কৃষি সেচকাজে ব্যবহার করা ৬জন কৃষকের ইঞ্জিন চালিত স্যালোমেশিন চুরি করে নিয়ে গেছে। একই গ্রামের কৃষক আবুল হাসেম, হাসান আলী, নাজির উদ্দিন, শাজাহান আলী ও আশরাফুল ইসলামসহ ৬জন কৃষকের স্যালোমেশিন চুরি করে তারা। স্যালোমেশিন চুরি হওয়ায় ওই মাঠের চাষাবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।

কৃষকের স্যালোমেশিন চুরির ঘটনায় দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, ঘটনাটি আমার জানা নেই। আপনার কাছেই প্রথম শুনলাম। আমাকে কেউ জানায়নি। ঘটনাটি তদন্তে সেখানে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি। উল্লেখ্য, এরআগে গত মঙ্গলবার রাতে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া পালপাড়া গ্রামের নেকবর আলীর বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। সংগবদ্ধ চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুটি গরু চুরে করে নিয়ে যায়। চুরি যাওয়া গরু দুটির মূল্য ২ লক্ষাধিক টাকা হবে বলে গরুর মালিক জানিয়েছেন।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর