কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া দৌলতপুরে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় নিরব হোসেন রাব্বীকে ছাত্রলীগের নেতাকর্মীরা হত্যা করে। হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে হোগলবাড়িয়া  ইউনিয়নের সোনাইকুন্ডী উওর পাড়া নিহতের রাব্বীর বাড়ির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, জিয়াউল হক জিয়া সহ নিহতের বাবা মসলেম আলী এই সময় উপস্থিত ছিলেন। এই সময় মানববন্ধনে অংশগ্রহণকারী  বলেন, হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৩০ আগষ্ট নিরব হোসেন রাব্বি (১৯) কে হত্যা করা হয়। তারি পরিপ্রেক্ষিতে নিহতের চাচা শফিউল ইসলাম(৫৫) ৫ সেপ্টেম্বর চার থেকে পাঁচ জন কে আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর