কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ প্রতিপাদ্য নিয়ে সোমবার থেকে কুষ্টিয়া দৌলতপুরে পালিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩।

দৌলতপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

দৌলতপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
দৌলতপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: শহিদুল ইসলাম সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এজাজ আহম্মেদ মামুন । বিশেষ অতিথি ছিলেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সাইদা সিদ্দিকা, বীর মুক্তিযোদ্ধা মো: হায়দার আলী,
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু সাহেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সোনালী খাতুন আলেয়া।

সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড এজাজ আহম্মেদ মামুন বলেন, শিক্ষকরা জাতির মেরুদন্ড। তাই শিক্ষা দেয়ার ক্ষেত্রে সময়কে মূল্য দিতে হবে, ঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, যথা সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিতে হবে যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি না হয়। আর যারা মনিটরিংয়ের দায়িত্বে আছেন তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার পুরনো ধারার শিক্ষার ব্যবস্থা পাল্টে এমন এক নতুন শিক্ষার বীজ বপনের কাজে হাত দিয়েছে যা শিক্ষার্থীর মস্তিষ্ক ও পিঠ থেকে মুখস্থবিদ্যার বোঝা ঝেড়ে ফেলে তাদের কৌতুহল, জিজ্ঞাসা, অনুসন্ধান, গবেষণা ও ভাবনার শক্তিকে জাগাবে ও নেতৃত্বের গুণাবলী তৈরিতে উপযোগী করে তুলবে। তিনি চর অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধি করতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা সিদ্দিকা বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সরকার অঙ্গীকারবদ্ধ। সরকার সাম্প্রতিক সময়ে শিক্ষক নিয়োগ, অনলাইনে বদলি, শিক্ষার্থীদের ইউনিক আইডি, প্রাক-প্রাথমিক শিক্ষাকে ২ বছরে উন্নীতকরণ, নতুন পাঠ্যক্রম প্রণয়ন, প্রাথমিকবৃত্তি প্রদানসহ প্রাথমিক শিক্ষার গুনগতমান বৃদ্ধিকল্পে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে।

এছাড়া শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপজেলা ব্যাপী ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর