কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে দন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে দন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজার থেকে আজিবর আলী (৩৬) নামে ৪ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর দাড়েরপাড়া গ্রামের মৃত লালন মন্ডলের ছেলে। র‌্যাব সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার জিআর-৮৫/১২ বিশেষ ক্ষমতা আইনের মামলার ৪ বছরের কারাদন্ডের পলাতক আসামি আজিবর আলীর অবস্থানের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল দৌলতপুর উপজেলার বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে ছিল।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর