কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দোকান খোলা রাখায় খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (১৩ এপ্রিল) রাত ৯ টার পর অভিযান পরিচালনা করেন খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহান। এসময় দেখা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ রাখার কথা থাকলেও তা অমান্য করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

অভিযানে খোকসা বাজারের ‘মিলন কসমেটিক্স’ ও শেখ গার্মেন্টস’কে পৃথকভাবে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে জারি করা সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল ব্যবসায়ীকে নির্ধারিত সময় মেনে দোকান পরিচালনার আহ্বান জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর