কিছু বিদেশী দেশ এই দেশে বিশৃঙ্খলা ও নাশকতা করার পাঁয়তারা করছে : এমপি জর্জ। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে কুষ্টিয়া খোকসা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ সেপ্টেম্বর) সোমবার বিকেলে মোড়াগাছা বাজার সংলগ্ন এলাকায় খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক এর সভাপতিত্বে, খোকসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান এর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ।
কিছু বিদেশী দেশ এই দেশে বিশৃঙ্খলা ও নাশকতা করার পাঁয়তারা করছে : এমপি জর্জ

প্রধান বক্তা ছিলেন, খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার, কেন্দ্রীয় তাঁতি লীগের সহ-সভাপতি এ্যাডঃ নিজামুল হক চান্নু , খোকসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক প্রমুখ। কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে সেলিম আলতাফ জর্জ এমপি বলেন, বিএনপি ও জামায়াত যদি তাদের আগুন সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে । এবার তাদের কে পদ্মা নদীতে নিক্ষেপ করা হবে। খালেদা জিয়ার মুক্তি কি আওয়ামীলীগ দেবে, খালেদা জিয়ার মুক্তি দেবে আদালত। ওনারা রাস্তায় এসে মুক্তি চাচ্ছে, এই সব করে কোন লাভ হবে না। আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক জিয়া কেউই নির্বাচনে করতে পারবে না তারা সাজাপ্রাপ্ত আসামি। কিছু বিদেশী দেশ এই দেশে বিশৃঙ্খলা ও নাশকতা করার পাঁয়তারা করছে।









