কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা
কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মুখ্য” প্রতিপদ্যে প্রথম রাউন্ডে ৮টি দল ও “তথ্য প্রযুক্তির সর্বাত্নক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে” প্রতিপাদ্যে সেমিফাইনাল রাউন্ডে ৪টি অংশগ্রহণ করে।কুমারখালী মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় দল ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস, সহ সভাপতি ইশরাত জাহান, সদস্য হাবীব চৌহান প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী। বিচারক ছিলেন কবি ও নাট্যকার লিটন আব্বাস, আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক জি এম মাহবুব, সরকারি কলেজের প্রভাষক মালা পাল।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনা, ফলাফল সংরক্ষণ ও সময় নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রহমান ও প্রভাষক আরিফুজ্জামান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেন জানান, যথাযথ তথ্য উপস্থাপন ও প্রতিপাদ্য বিষয়ের পক্ষে- বিপক্ষে যুক্তি খন্ডনের মধ্যদিয়ে এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে ক্ষুদে বিতার্কিকরা। অন্যদিকে, দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া কর্তৃক দেওয়া সময়ে “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মুলের কার্যকর উপায়” প্রতিপাদ্যে ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর