কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার ভাদালিয়ায় বাসের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রী নিহত

কুষ্টিয়ায় আবারও সড়কে ঝড়ে গেলো প্রাণ। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া বটতৈল এর মাঝামাঝি স্থানে সেনের চাতালের কাছে দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই ইজিবাইকের যাত্রী শয়ন ও নুরুজ্জামান নামে দুই যাত্রী ।

কুষ্টিয়ার ভাদালিয়ায় বাসের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রী নিহত

কুষ্টিয়ার ভাদালিয়ায় বাসের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রী নিহত
কুষ্টিয়ার ভাদালিয়ায় বাসের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রী নিহত

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের বাসিন্দা। তার নাম নুরুজ্জামান (৪৪) সে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে নুরুজ্জামান সহ আরো ৫/৬ জন ইজিবাইকে বটতৈল সেনের চাতালের অদূরে পৌছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে সাইড দিতে গিয়ে ধাক্কা দিয়ে চলে যায় । এতে ইজিবাইকটি উল্টে দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা যাত্রীরা ছিটকে পড়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হয়। এদের মধ্যে নুরুজ্জামান সহ ৩ জন গুরুতর আহত হয়।

এ ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নুরুজ্জামান এর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ার ভাদালিয়ায় বাসের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রী নিহত

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পরিবারের সদস্যরা ঢাকা নিয়ে যাওয়ার পথে মারা যান এবং শয়ন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রাত নয়টার দিকে মারা যান।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর