কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ট্রেনের ছাদে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ। গতকাল শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে জানা গেছে, ওই যুবকের বাড়ি চট্টগ্রাম। তিনি চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিল লাইন রেলগেট ক্রস করার সময় ঈদের জন্য নির্মাণাধীন প্যান্ডেলের উপর থেকে ডেকোরেটরের শ্রমিক ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় যুবককে দেখে। পরে স্থানীয়দের জানালে তারা রেলওয়ে পুলিশকে খবর দেয়। তারা কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেন থামিয়ে ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। মরদেহের পকেটের মধ্যে জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তার বাড়ি চট্রগ্রাম। ধারণা করা হচ্ছে রাজবাড়ি স্টেশন পার হয়ে ছোট ছোট ব্রিজ আছে সেখানে ধাক্কা লেগে সে মারা গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া আড়াই’শ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর