কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ টুটুল দেওয়ান গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১৫৭ পিস ইয়াবা সহ মোঃ টুটুল দেওয়ান (২২) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ টুটুল দেওয়ান কুষ্টিয়া জেলার মিরপুর থানার নিমতলা চৌদুয়ার গ্রামের মোঃ আরকান আলীর ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ টুটুল দেওয়ান গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ টুটুল দেওয়ান গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ টুটুল দেওয়ান গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ১২ এপ্রিল ২০২৩ ইং তারিখ রাত ১২:০৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন অঞ্জনগাছি গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সহ মোঃ টুটুল দেওয়ান কে গ্রেফতার করা হয়।

উক্ত অভিযানে ১৫৭ পিস ইয়াবা, যাহার আনুমানিক মূল্য ৭৮,৫০০/-(আটাত্তর হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ টুটুল দেওয়ান গ্রেফতার

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর