খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই মে ২০২৩, ১২:২০ এএম

বৃহত্তর কুষ্টিয়ার সর্বপ্রথম আধুনিকমানের পত্রিকা আন্দোলনের বাজার গৌরবের সাথে দীর্ঘ ৩২টি বছর পার করলো। পত্রিকা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিকেলে আলোচনা সভা ও রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শুরুতে দেশের প্রখ্যাত গজল শিল্পী আরিফুল ইসলাম মিঠু ও তার দল বেশ কয়েকটি গজল গান পরিবেশন করে মুগ্ধ করেন উপস্থিত দর্শক স্রোতাদের। এরপর কুষ্টিয়ার কৃতিসন্তান সিঞ্জন শিল্পগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পী রতন এ আর খলিল আন্দোলনের বাজার পত্রিকার প্রতিষ্ঠাতা মনজুর এহসান চৌধুরীর লেখা ও সুর ৩টি গান গেয়ে শোনান।
রাত বাড়ার সাথে সাথে দর্শকও আরো বাড়তে থাকে। রতনের গানের পরে মঞ্চে আসেন দেশের উদীয়মান ফোক সঙ্গীত শিল্পী সাদিয়া লিজা। তিনি তার গানে দর্শকদের মাতিয়ে তোলেন। শিল্পী সাদিয়া লিজার সাথে নেচে গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত করেন নারী-পুরুষ সহ সকল বয়েসি দর্শক শ্রোতা। ৩২ বছর পূর্তিতে আন্দোলনের বাজার পত্রিকা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সর্বশেষ শিল্পী দেশের প্রখ্যাত ব্যান্ড সংগীত তারকা মাকসুদ। তিনি রাত সাড়ে ১২ পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখেন তার সুরের মুর্ছনায়। মেলায় যাইরে গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের ইতি টানে শিল্পী মাকসুদ।

কুষ্টিয়া অঞ্চলের সর্বাধিক জনপ্রিয় পত্রিকা আন্দোলনের বাজারের সুদীর্ঘ পথচলার ৩২ বছর পূর্তি উপলক্ষে এমন ব্যতিক্রম আয়োজনে বেশ আনন্দ উপভোগ করেছেন সংস্কৃতিপ্রেমি কুষ্টিয়াবাসি। সাংস্কৃতিক সন্ধ্যার একজন দর্শক ইঞ্জিনিয়ার সাইফুল আলম মারুফ বলেন এমন আয়োজন সচরাচর দেখা যায় না। আমরা উপভোগ করেছি এবং ধন্যবাদ জানাচ্ছি পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট সবাইকে।
মন্তব্য