কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ফিলিস্তিনি গণহত্যা বন্ধ ও মসজিদুল আকসার পুনরুদ্ধারে বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়ার কুমারখালীতে ইসরাইলে আগ্রাসন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে কুমারখালী হলবাজারে সমাবেশের আয়োজন করে উপজেলা উলামা পরিষদ ও সম্মিলিত মুসলিম উম্মাহ।

কুমারখালীতে ফিলিস্তিনি গণহত্যা বন্ধ ও মসজিদুল আকসার পুনরুদ্ধারে বিক্ষোভ সমাবেশ

কুমারখালীতে ফিলিস্তিনি গণহত্যা বন্ধ ও মসজিদুল আকসার পুনরুদ্ধারে বিক্ষোভ সমাবেশ
কুমারখালীতে ফিলিস্তিনি গণহত্যা বন্ধ ও মসজিদুল আকসার পুনরুদ্ধারে বিক্ষোভ সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ জুলফিকার আলী, কুমারখালী বড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম।

বক্তারা বলেন, ‘ মুসলিমদের মনে অনেক ব্যাথা। এই ব্যাথা দুর করতে দ্রুত ইজরাইলে আগ্রাসন ফিলিস্তিনে গণহত্যা এবং মসজিদুল আকসা পুনরুদ্ধার করতে হবে। না হলে মুসলিমরা জেগে উঠবে। কোনো শক্তি মুসলিমদের আটক রাখতে পারবেনা।’

সমাবেশ শেষে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে ফিলিস্তিনি গণহত্যা বন্ধ ও মসজিদুল আকসার পুনরুদ্ধারে বিক্ষোভ সমাবেশ

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর