কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের খোকসা শুভাগমন উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ জুন) বিকেলে খোকসা উপজেলার নবনির্মিত ডাকবাংলায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খোকসা পৌর বিএনপির সভাপতি মুন্সি এ. জেড. রশিদ রেজা। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, “খোকসার উন্নয়নে আমি সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। দলের সবাই বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের অংশীদার হব। আপনারা যে উন্নয়নের দাবিগুলো তুলেছেন, সেগুলো বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন খান বলেন, খোকসায় মাদকের বিস্তার উদ্বেগজনক। প্রশাসন চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই মাদক নিয়ন্ত্রণে আনতে পারে। এই মাদকের বিষয়টি আপনি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। তিনি খোকসায় একটি সেতু (ব্রিজ) নির্মাণের দাবিও জানান। উপজেলা বিএনপির সাবেক সভাপতি তার বক্তব্যে বলেন, খোকসায় সেতু নির্মাণের দাবি পূরণ হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তিনি বলেন তারেক রহমানের নেতৃত্বে খুব নির্মাল হবে ইনশাল্লাহ । বর্তমান সংসদ সদস্যের সেতুর বাজেট নেই এধরনের বক্তব্য দিয়ে সরকারকে বিব্রত পরিস্থিতির মধ্যে ফেলতে চাচ্ছে। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম বাহার এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসিক আহমেদ রাজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় খোকসার বিভিন্ন উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর