কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় তড়িতাহত হয়ে পলিটেকনিক্যাল ছাত্র নিহত 

খোকসা প্রতিনিধি ॥ বিয়ে বাড়ি দাওয়াত খেয়ে হাতধুতে গিয়ে পিছল খেয়ে পরে গিয়ে তড়িতাহত হয়ে পলিটেনিক্যালে ৭ম সেমিষ্টারের ছাত্র’র মৃত্যু হয়েছে। নিহত পলিটেকনিক্যাল ছাত্র গোপি বিশ্বাস (২১)। সে জানিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের গৌতম বিশ্বাসের ছোট ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিক্যালের ম্যাকানিক্যান বিভাগের সপ্তম সেমিস্টাারের পরীক্ষার্থী দিচ্ছিলো।

গতকাল শনিবার (৮ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিয়ে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি বিয়ে বাড়ির বৌভাত অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, বাল্যবন্ধু নিষিতের বিয়েব বৈভাত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোপি বিশ্বাস পরীক্ষার ফাঁকে শনিবার হোস্টেল থেকে বাড়ি আসে। বিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার শেষে হাত ধুতে যাচ্ছিলো। এরমধ্যে পা ফোসকে বিদ্যুতের (ইলেকট্রিক) গেটের উপর পরে গিয়ে তড়িতাহত হয়।

বিয়েবাড়িতে আসা লোকেরা তাকে উদ্ধার কওে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেৎসর জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। নিহত ছাত্রের মা শিখা বিশ্বাস বলেন, “নিজেকে কি দিয়ে প্রবোধ দেবো। কি কারণে ব্যাটাকে ডেকে আনলাম।” তাকে শান্ত দেবার চেষ্টা করছে পরিবারের লোকেরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনোয়ার জানান, পলিটেকনিক্যাল ছাত্রটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর