বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার হাটশ হরিপুর দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের ফুটবল মাঠ সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও মাঠ সংস্কারের শুভ উদ্বোধন করেন, জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ও ক্রীড়া অনুরাগী পরিষদের সভাপতি খাদিমুল বাশার। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু প্রমূখ। এ সময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। একটি আধুনিক ও মানসম্মত খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। অন্য বক্তারা মাঠ সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। সংস্কার কাজ শেষ হলে শিক্ষার্থীরা আরও ভালো পরিবেশে খেলাধুলা করতে পারবে।
