কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদক উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ ও ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর তেঁতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ তেঁতুলবাড়ী হাটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেঁতুলবাড়ী বিওপির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৭ হাজার ৫০০ টাকা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর