কুষ্টিয়া ল কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া ল কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া ল কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ এপ্রিল) সকালে কলেজের শ্রেণিকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট আহমদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের সভাপতি এ্যাডভোকেট জাবেদুল ইসলাম জাভেদ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং সৎ ও ন্যায়নিষ্ঠ আইনজীবী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। এ

ছাড়াও বক্তব্য রাখেন কলেজের সদস্যবৃন্দ এ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ, এ্যাডভোকেট আবু সাঈদ এবং এ্যাডভোকেট সিরাজ প্রামাণিক। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন স্পেশাল পিপি এ্যাডভোকেট শামিম উল হাসান অপু। ওরিয়েন্টেশন ক্লাসে নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কলেজের শিক্ষা কার্যক্রম ও নিয়মাবলি সম্পর্কে ধারণা লাভ করেন।