কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া প্রেসক্লাবের নতুন সদস্যদের পক্ষ থেকে সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

সম্প্রতি কুষ্টিয়া প্রেসক্লাবের নতুন সদস্যপদ লাভ করছেন জেলায় কর্মরত ৩০ গণমাধ্যমকর্মী। দীর্ঘদিন পর সাংবাদিকদের মাতৃসংগঠন কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হতে পেরে আনন্দিত নতুন সদস্যরা সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

কুষ্টিয়া প্রেসক্লাবের নতুন সদস্যদের পক্ষ থেকে সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

fay 18 17 1 23 কুষ্টিয়া প্রেসক্লাবের নতুন সদস্যদের পক্ষ থেকে সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

১৬ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে সাংবাদিক নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান নতুন সদস্যবৃন্দ। সদস্যবৃন্দ কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারন সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন ও সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জান ডাবলুকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লিটন উজ্জামান ও নির্বাহী সদস্য এ্যাড. সিরাজ প্রামানিক ও নুরুল কাদের। নতুন সদস্যদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রিজু, এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার তুহিন আহম্মেদ, বিজয় টিভির রিয়াজুল ইসলাম সেতু, গ্লোবাল টিভির সনি আজিম, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহীন আহম্মেদ জুয়েল, দৈনিক কুষ্টিয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানা, দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক ইন্টারন্যাশাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফীজ, দৈনিক জয়যাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: নবীন, দৈনিক দিনের খবর পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহাতাব উদ্দিন লালল প্রমুখ। নতুন সদস্যরা জানান দীর্ঘদিন পরে হলেও কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করছি প্রেসক্লাব নেতৃবৃন্দ আগামীতে এ ধারা অব্যহত রাখবেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর