কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পৌরসভায় নাউই এর উদ্যোক্তা ও পণ্যমেলার বিভিন্ন ক্যাটাগরিতে চারজনকে পুরস্কার প্রদান 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভায় নারীর উদ্যোক্তা ইউনিয়ন-নাউই এর আয়োজনে ৬ দিনের উদ্যোক্তা ও পণ্যমেলার তৃতীয় দিনে বিভিন্ন ক্যাটাগরিতে চারজন উদ্যোক্তাকে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে এ পুরস্কার বিতরণ করা হয়। ৪৪ টি স্টল এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে চারজন সেরা নারী উদ্যোক্তার স্টল বাছাই করেন বিচারক বৃন্দ।  নিজস্ব পণ্য ও সেরা স্টলের ১ম  পুরস্কার প্রদান করা হয় কেক ওয়ালী স্টলের স্বত্বাধিকারী ফারিহা, দ্বিতীয় সানজিদা কিচেন স্টলের সানজিদা, তৃতীয় হাওয়া হাওয়া ফ্যাশন স্টলের ফাতেমাতুজ জোহরা মৌসুমী ও চতুর্থ আয়রা কিচেন হাউজের ইমা খাতুনকে।

পুরস্কার বিতরণীতে উপস্থিত থেকে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহীন আহমেদ জুয়েল, দৈনিক কৃষি কন্ঠ পত্রিকার সম্পাদক আবু মনি সাকলাইন এলিন, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাব্বির আল নাফিজ ও দৈনিক সূত্রপাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক দিনের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন । উল্লেখ্য নারী উদ্যোক্তা ইউনিয়ন-নাউই এর উদ্যোক্তা ও পণ্যমেলা ২০২৪ গত ১১ই ডিসেম্বর শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ১৬ই ডিসেম্বর।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর