কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা বিএনপি কমিটি গঠন 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি কুষ্টিয়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ কুতুব উদ্দিন আহমেদ-কে আহবায়ক এবং কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার-কে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা বিএনপি’র দুই সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া বিএনপি জেলা নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছিল। 

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর