কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার দৌলতপুরে ভুল চিকিৎসার অভিযোগ 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুরে ভুল চিকিৎসার অভিযোগ এনে সাংসদ সম্মেলন করেছেন আল্লারদর্গা গ্রামের  ভুক্তভোগী নজরুল ইসলাম। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম। নজরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমার পায়ের দাপনার পিছনে একটি ফোঁড়া মত হয় তখন আমি  গত ২৪ শে নভেম্বর আল্লারদর্গা বাজারে অবস্থিত বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার ও জেনারেল হাসপাতালে যায়। সেখানে ডাক্তার মোস্তাফিজুর রহমান আমাকে দেখেন এবং তিনি বলেন অপারেশন করা লাগবে বলেন। এবং আমি ঐ খানে অপারেশন করি। কিন্তু অপারেশন টেবিলে একজন ডাক্তার অপারেশন করে চলে যায় তাকে আমি চিনি না। পরে শাহ আলম নামে এক ব্যক্তি আমার কাটা স্থান পরিষ্কার করে।

তবে শাহ আলম আগে একজন ডেকোরেটরের দোকানদার ছিলো। শাহ আলম পরিষ্কার করার সময় আমার কাটা স্থানে ভিতরে  গজ কাপড় রেখে দেয়। এবং ২ মাস অতিবাহিত হলেও গজ কাপড় বের করে না। সেখানে ঘা তৈরি হলে আমি উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি হই এবং তারা পুনরায় অপারেশন করেন এবং তার আমার পূর্বে কাটা জায়গার  ভিতরে গজ কাপড় পাই। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ভুল চিকিৎসার সঠিক তদন্ত করে আইনের মাধ্যমে বিচার দাবি করছি। এদিকে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার ও জেনারেল  হাসপাতাল কর্তৃপক্ষ সকল অভিযোগ অস্বীকার করেছে। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর