বিশেষ প্রতিনিধি ॥ আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল ও সার্থক করার লক্ষ্যে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লংমার্চের সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণ এবং সমাপনী সমাবেশ সফল করার লক্ষ্যে সর্বশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ায় জেলা জামায়াতের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান, জামায়াত সমর্থিত কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী জনাব সুজা উদ্দিন জোয়ার্দার, এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুহাম্মদ তুষারসহ ১১ দলীয় ঐক্যের কুষ্টিয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে সার্বিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ, শৃঙ্খলা ও সমাপনী সমাবেশ বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।









