কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে একজন জেল পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ ফারুক হোসেন (৩০) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ডাংমড়কা পশ্চিমপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমান এর ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গত ০৭ আগষ্ট ২০২৪ ইং কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় ১৪ আগস্ট ২০২৪ ইং তারিখে কুষ্টিয়া মডেল থানায় ১৮৬০ সালে পেনাল কোডের

৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০। যার পরিপ্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল গত শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে দশ টার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ডাংমড়কা গ্রাম” হতে পলাতক আসামি মোঃ ফারুক হোসেনকে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর