কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২, সিপিসি-১, অভিযানে ০৮ কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিল সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ০৭ টার সময় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি গ্রামে’’ একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ০৮ কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ৪ লক্ষ ২ হাজার টাকা সহ মোঃ জহুরুল ইসলাম (৪২), মোঃ ফারুক হোসেন (৩৬), উভয় পিতা-মোঃ মাবুদ আলী ওরফে মাহাবুল, মোঃ টিপু সরদার (৪২), পিতা-মৃত কলিম সরদার এবং মোঃ সজীব মন্ডল (২৮), পিতা-মোঃ আনারুল মন্ডল, সর্ব সাং-সোনাইকুন্ডি (পশ্চিমপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর