কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তারকৃত সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল সোমবার (১৭ আগস্ট) কুষ্টিয়ায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার কালিশংকরপুরের আব্দুল খালেকের ছেলে মোঃ রানা (৩২), জগন্নাথপুরের মৃত রিপন ইসলামের ছেলে মোঃ শরিফুল (২৩), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়ার ইসরাইলের ছেলে মোঃ রিপন (৩৫), একই এলাকার ফেরদৌস হোসেনের ছেলে জাহিদ (২১), মৃত আবুল কাশেমের ছেলে মোঃ লিটন হোসেন (৪৫), আছের মন্ডলের ছেলে সোহেল (৩৭) এবং ভেড়ামারা উপজেলার হিড়িমদিয়া কলোনিপাড়ার কালু কসাইয়ের ছেলে নাছিম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক আসিফুজ্জামানের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আকন্দ ও মেহেদী হাসান রিফাত আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক মোঃ আসলাম হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর