কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারি গ্রেফতার

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারি গ্রেফতার

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারি গ্রেফতার
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারি গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সেরকান্দি এলাকার বিল্লাল’র ছেলে রাজু আহমেদ (২৬), একই এলাকার মৃত আজমত আলী’র ছেলে হাসান আলী (৪০) এবং কুমারখালীর তেবাড়িয়া গ্রামের আজিম খান’র ছেলে টুকু খান (২৭)।

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের পরিদর্শক মোঃ বেলাল হোসেন বলেন, কুমারখালী থানাধীন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। রাজু আহমেদ কে মাদকদ্রব্য সেবনের অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (৫) ধারায় দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, হাসান আলী কে একই অপরাধে সংশ্লিষ্ট ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে সাজা প্রদান, টুকু খান কে একই ধারায় দোষী সাব্যস্ত করে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী পরিদর্শক হিসেবে ছিলেন আমিরুল আরাফাত বিজ্ঞএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর