কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতের সাবেক নেতা আটক, অতপর বিয়ে

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জনতার হাতে মামুন অর রশিদ নামে এক জামায়াত নেতা আটক হয়েছেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর শালদাহ গ্রামে এ ঘটনা ঘটে। মামুন অর রশিদ হাটশ হরিপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী ও দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক। স্থানীয়রা জানায়,ওই নারীর বাড়িতে বেশকিছু যাবত রশিদ নিয়মিত আসা যাওয়া ছিল। এতে স্থানীয়দের মনে সন্দেহের বাসা বাঁধে। হঠাৎ আজ (গতকাল) সন্ধ্যার দিকে রশিদ ওই বাড়িতে ঢুকলে কয়েকজন ওই নারীর বাড়িতে হানা দেয়। পরে ঘরের মধ্যে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থা তাকে আটক করে। এ ঘটনা জানাজানি হলে উৎসুক জনতা তাকে ঘরে অবরুদ্ধ করে রাখে এবং স্থানীয়রা তার বিচারের দাবি করেন।

এতে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ব্যর্থ হয়। এসময় ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকলের সম্মতিক্রমে রাত প্রায় সাড়ে ১২টার সময় ২৫ লাখ টাকা দেনমহরে মামুন অর রশিদকে ওই নারীর সাথে বিবাহ দেওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার সার্বিক পরিস্থিতি অশান্ত ছিল এবং ঘটনাস্থলে কুষ্টিয়া মডেল থানার পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার রাজু আহমেদ। এ বিষয়ে জানতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ফোনে একাধিকবার ফোন দিও যোগাযোগ করা যায়নি।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর