কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় একদল নারীর আয়োজনে ৩৩ বছর ধরে চলছে দূর্গা পুজার আয়োজন : উচ্ছসিত তারা

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পুজার মূল মন্ত্রই হলো মাতৃশক্তি তথা নারী শক্তির আরাধনা। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে টানা ৩৩ বছর ধরে দূর্গা পুজার আয়োজন করে আসছেন একদল নারী। এ আয়োজনের অর্থ সংগ্রহ থেকে শুরু করে মন্ডপ পরিচালনাসহ সব কাজই করে থাকেন এই নারী দল।

কুষ্টিয়ায় একদল নারীর আয়োজনে ৩৩ বছর ধরে চলছে দূর্গা পুজার আয়োজন : উচ্ছসিত তারা

কুষ্টিয়ায় একদল নারীর আয়োজনে ৩৩ বছর ধরে চলছে দূর্গা পুজার আয়োজন : উচ্ছসিত তারা
কুষ্টিয়ায় একদল নারীর আয়োজনে ৩৩ বছর ধরে চলছে দূর্গা পুজার আয়োজন : উচ্ছসিত তারা

আর এ পূজা উৎসবে যোগ দেয় নারী-পুরুষসহ সব ধর্মের মানুষ। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার এই পূজা মন্ডপটির ইতিহাস বেশ পুরনো। এক সময় নারী-পুরুষ সম্মিলিত ভাবেই এই মন্ডপটি পরিচালনা করা হতো। তুচ্ছ এক ঘটনায় একটি পক্ষ আয়োজক কমিটি থেকে বেরিয়ে গেলে বন্ধ হয়ে যায় এই পুজা। পরে স্থানীয় একদল নারী এই পুজা আয়োজনের দায়িত্বভার নেন। এরপর দীর্ঘ ৩৩ বছর ধরে ‘আমরা পুজারি গোষ্ঠি’ নামের সংগঠনের ব্যানারে তারা সফলভাবে দূর্গা পূজার এই আয়োজন করে আসছেন।

নিজেদের টাকা ও কিছু চাঁদা সংগ্রহের মাধ্যমে তারা খুব সাধারণ ভাবে এ পুজার আয়োজন করলেও ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে কোন ঘাটতি থাকেনা বলে জানিয়েছে আয়োজক দলের নারী সদস্যরা। আয়োজকদের মতে, সমাজে নারীরা আজও নানাভাবে বঞ্চিত, অবহেলিত। এই পুজার আয়োজনের মাধ্যমে তারা প্রমান করতে পারছেন নারী কোন কাজেই পিছিয়ে নেই। কারণ টানা তিন দশকেরও বেশী সময় ধরে এ পুজা মন্ডপ পরিচালনা করতে পেরে নিজেদের গর্বিত মনে করেন আয়োজক কমিটির সদস্যরা।

এদিকে রবিবার নারীদের আয়োজনে পূজা উৎসবে যোগ দিতে পেরে ভারতীয় একদল নাগরিক বেশ উচ্ছসিত ও আনন্দ প্রকাশ করেছেন। ঢাকের বোল, শঙ্খ আর উলু ধ্বনিতে মুখরিত মন্ডপটি। ধর্মীয় রীতি ও নানা আয়োজনে গতকাল মহা অষ্টমী পালন করেছে আমরা পুজারি গোষ্ঠির নারীরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর