খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই জুলাই ২০২৬, ৩:৪ এএম

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা তরিকুল ইসলাম লিপনের কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল। গতকাল সোমাবার (২৭ জুলাই) বিকেলে কুমারখালী উপজেলা যুবদল ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন সম্প্রতি উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় নেতাদের উদ্দেশে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ
র প্রতিবাদে যুবদলের পক্ষ থেকে শহরের প্রধান প্রধান সড়কে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের মুখে এ ধরনের অশালীন, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা অবিলম্বে এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আগামীতে রাজপথ কাঁপানো আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, পৌর যুব দলের আহ্বায়ক নুর আলম বুলবুল। সদস্য সচিব খোকন বিশ্বাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলামসহ যুবদল ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য