কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ২ মাদক সেবনকারীর কারাদন্ড

কুষ্টিয়ার কুমারখালীতে ট্যাপেন্টাডল ও গাঁজা সেবনের দায়ে দুইজন সেবনকারীর কারাদন্ড। প্রত্যককে ৪ মাসের কারাদন্ড প্রদান ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ মার্চ) দুপুরে কুমারখালী সরকারি কলেজের দক্ষিণ গেট সংলগ্ন রেললাইন এলাকায় আদালত পরিচালনা করা হয়।

কুমারখালীতে ২ মাদক সেবনকারীর কারাদন্ড

কুমারখালীতে ২ মাদক সেবনকারীর কারাদন্ড
কুমারখালীতে ২ মাদক সেবনকারীর কারাদন্ড

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মো. আমিরুল আরাফাত। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক শেখ আবুল কাশেমসহ অন্যরা ছিলেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন কুমারখালী পৌরসভার সেরকান্দি এলাকার মৃত মনজেদ শেখের ছেলে মো. বসির (৩৫) এবং চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া কারিকরপাড়ার ছুবান প্রামাণিকের ছেলে মো. মনোয়ার হোসেন (৪৪)।

এতথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে ৪ মাসের কারাদন্ড প্রদান ও প্রত্যককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান প্রশাসনের অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে ২ মাদক সেবনকারীর কারাদন্ড

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর