খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই মার্চ ২০২৪, ৩:৫৯ এএম

কুমারখালী প্রতিনিধি \\ কুষ্টিয়ার কুমারখালীতে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে তারিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের শেখ পাড়া গ্রামের মৃতঃ আঃ রশিদ শেখের ছেলে। হাসপাতাল ও পরিবার সুত্রে জানা গেছে, নিহত তারিকুল ইসলাম তিনি কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন। গত মঙ্গলবার রাতে তিনি বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে পদ্মা নদীতে মাছ ধরতে যান। সেসময় তিনি বন্ধুদের জানান তাঁর ডান পায়ে সাপ কামড় দিয়েছে। তখন বন্ধুরা আক্রান্ত স্থানে রশি দিয়ে বেঁধে দেন। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এরপর পরিবারের লোকজন তাকে রাতেই প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। নিহতের শ্বাশুড়ি সুন্দরী বেগম বলেন, মাঝে মধ্যেই পদ্মা নদীতে মাছ ধরতে যেত তারিকুল। মঙ্গলবার রাতে মাছ ধরার সময় রাসেল ভাইপার নামের সাপটি তারিকুল কে কামড় দিয়েছিল এবং আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, পরীক্ষা – নিরীক্ষা ও স্বজনদের মুখে শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত রাসেল ভাই পার।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য