মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচারণের বিরুদ্ধে বাংলাদেশ মহিলা পরিষদ, কুমারখালী উপজেলা শাখার, আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৫ মে) বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে শহরের গণ মোড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা পরিষদের সভাপতি, হোসনেয়ারা রুবী।
এই সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইশরাত জাহান, সাংগঠনিক সম্পাদক, মনিরা হোসেন মেরী, লিগ্যাল এইড সম্পাদক আকলিমা খাতুন মিনা, প্রচার সম্পাদক, নূরজাহান বেগম। বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা, ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ, অনলাইন নিপীড়ন ও সামাজিক অনাচারের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা রাস্তাঘাট কোথাও নারীরা পুরোপুরি নিরাপদ নন। এটি শুধু নারীদের সমস্যা নয়, বরং পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয়। কারণ নারীর প্রতি সম্মান ছাড়া কোনো সভ্য সমাজ গড়ে উঠতে পারে না।









