কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

কুমারখালী প্রতিনিধি ॥ গড়াই নদীর কূল ঘেঁষে অবস্থিত কুষ্টিয়ার কুমারখালীর এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে চলছে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিসপ্লে প্রদর্শন। এতে চব্বিশের জ্লুাই বিপ্লব, একাত্তরের মুক্তিযুদ্ধ ও গ্রামীণ জীবন ব্যবস্থার নানা চিত্র ফুটিয়ে তোলে নানা বয়সি স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীরা। এ সব দেখে উৎসুক জনতা করতালি দিয়ে তাদের উৎসাহ দিচ্ছেন। কেউ আবার এ সব দৃশ্য ফোনে ধারণ করছেন। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিন গিয়ে এমন দৃশ্য দেখা যায়। এ সময় কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফাবিহা ইবনাথ বলেন, প্রতিবছর বিজয় দিবসে এই বিদ্যালয় মাঠে সরকারিভাবে নানা আয়োজন থাকে। দেখতে আসি। এবারো ব্যতিক্রম নয়।

এবছর ডিসপ্লেতে জুলাই বিপ্লবে শহীদ মুগ্ধ ভাইয়ের পানি পানি দৃশ্য এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ফুটিয়ে তোলা হয়েছে। বেশ ভালই লাগছে। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শহীদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের তালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ, কুচকাওয়াজ, শারীরিক কসরত ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আরো জানা গেছে, সকাল ১১টার দিকে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম চত্বরে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, যথাযত মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কুমারখালীতে বিজয় দিবস উদযাপিত হয়েছে। ডিসপ্লে প্রদর্শনে শিক্ষার্থীরা জ্লুাই বিপ্লব, একাত্তের স্মৃতিগাঁথা মুক্তিযুদ্ধ ও গ্রামীণ জীবন ব্যবস্থা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর