কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতবাড়ি। এ ঘটনায় প্রায় সাড়ে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। গতকাল বুধবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের নাতুরিয়া গ্রামের মোঃ গোলাম আলীর ছেলে শাহিন শেখের বাড়িতে এই দূর্ঘটনা ঘটে। এ ঘটনা ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে । অগ্নিকান্ডে ভস্মীভূত বাড়িটির মালিক মো.শাহিন শেখ, তিনি কৃষি কাজ করেন করেন। স্থানীয়রা জানান, গতকাল  বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে শাহিন শেখের বাড়িতে আগুন লাগে। এসময় ফায়ার সার্ভিসে ফোন করা হলে তাঁরা ও ঘটনাস্থলে আসেন এবং গ্রামের লোকজনের সাথে দেড় ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনেন। শাহিন শেখ জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমার ধারনা। আগুনে আমার একটি ঘর ও বারান্দা পুড়ে ছাই হয়েছে। এছাড়া, ফ্রিজ, খাট, গ্যাসের চুলা, সেলাই মেশিন ও নগদ টাকাসহ অন্যন্য আসবাব পত্র ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের অফিসার বক্তিয়ার উদ্দিন বলেন, দেড় ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

 

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর