কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আগে ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেন। তার ভাষণ আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়। ভাষণে তিনি দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

এ ছাড়াও ১৭ এপ্রিল মন্ত্রিসভার শপথ গ্রহণের তারিখ নির্ধারিত হয়। এরই পথপরিক্রমায় ১৭ এপ্রিল সকালে মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে।

এরপর থেকেই সরকারীভাবে ১৭ এপ্রিলকে ঐতিহাসিক মুজিবনগর দিবস ঘোষণা করা হয় । এর আগে ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। এরই পথপরিক্রমায় ১৭ এপ্রিল সকালে মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে।

এদিকে ঐতিহাসিক এই দিবসটি উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সভা কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Glive24.com Logo 252x68 px White ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

উক্ত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফ উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোছাঃ শারমিন আখতার, সার্ভিস উপ-সহকারি পরিচালক আব্দুল আলিম, মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মানিক কুমার ঘোষ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, জেলা কালচারাল অফিসার সুজন আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লবসহ বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম আসন্ন ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে সকল উপজেলায় আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের নিয়ে র‌্যালি, শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সরকারি দপ্তরে আলোকসজ্জা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর