কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এবছর কুষ্টিয়া জেলার ফিতরা একশত টাকা নির্ধারণ

বিশেষ প্রতিনিধি ॥ এবছর কুষ্টিয়া জেলার সর্বনিম্ন ফেতরা নির্ধারণ হয়েছে একশত টাকা। এই টাকা আটার হিসাবে নির্ধারণ করা হয়েছে। গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কুষ্টিয়া জেলা উলামা পরিষদ ও ইমাম পরিষদের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদের হল রুমে উলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে উপস্থিত আলেম-ওলামাদের সভায় আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সোনা ও রুপার হিসেবে এবছর ২ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা যাকাত নির্ধারণ করা হলো। খেজুর হিসেবে ফিতরা হবে ২ হাজার টাকা, কিশমিস হিসাবে ২৭০০ টাকা।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম নদভী, আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ আবু দাউদ সাহেব, কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তারিকুর রহমান, সাবেক উপাধাক্ষ মাওলানাআব্দুল হালিম  শরিফ, কুষ্টিয়া বড়বাজার মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক, আরিফুজ্জামান, ডিসি কোট মসজিদের খতিব মাওলানা আব্দুস সামাদ, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন। এছাড়া আরো অনেক মাদ্রাসার শিক্ষক ও ইমামগণ। সবাই অনুরোধ জানানো হয় যে, রোজার মাস দানের মাস। আমরা সকলে বেশি করে দান, সদকা,ফেতরা,যাকাত আদায় করি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর