কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

উপজেলা দিবস উপলক্ষে মিরপুরে জাতীয় পার্টির আলোচনা সভা

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির (এরশাদ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দিবস উপলক্ষে মিরপুরে জাতীয় পার্টির আলোচনা সভা

উপজেলা দিবস উপলক্ষে মিরপুরে জাতীয় পার্টির আলোচনা সভা
উপজেলা দিবস উপলক্ষে মিরপুরে জাতীয় পার্টির আলোচনা সভা

উপজেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ড. শহীদুল ইসলাম ফারুকী, আনিছুর রহমান বাস্তব, যুগ্ম-সাধারণ সম্পাদক কুষ্টিয়া পৌরসভার কাউন্সিল রিনা নাসরিন, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কাউছার আলী, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান হানিফ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামীম মন্ডল। এ সময়ে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাদেক আলী, ধুবইল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইদবার হোসেন, মালিহাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনার, বহলবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, ফুলবাড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা যুব সংহতির আহ্বায়ক ইমাম মেহেদী উপজেলা যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Glive24.com Logo 252x68 px White উপজেলা দিবস উপলক্ষে মিরপুরে জাতীয় পার্টির আলোচনা সভা

আরও পড়ুন:

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর