কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবি থানা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজা আহমেদ জয়ের পিতার ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজা আহমেদ জয়ের পিতা আলী আকবর মনা (৬৯) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আলী আকবর মনা কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পশ্চিম আবদালপুর গ্রামের মরহুম মোহাম্মদ আলী মন্ডলের ছেলে।

রেজা আহমেদ জয়ের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইবি থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজ ও সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। এক শোকবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। রেজা আহমেদ জয়ের পিতার ইন্তেকালে দৈনিক খবরওয়ালা পত্রিকা পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর